প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
বিমানবন্দরে নামার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী নাজিম

ডেক্স নিউজ,
চট্টগ্রামের বাঁশখালীর নাজিম উদ্দিন সিকদার নামে এক প্রবাসী দেশে ফিরেই মৃত্যুবরণ করেছেন।
নিহত নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের ছমদ আলী সিকদার পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় হাছান সিকদারের ছেলে।
নিহতের ভাই হেফাজ উদ্দিন সিকদার বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। দেশে ফেরার কথা আমাকে জানিয়েছিলেন। কিন্তু দেশে পৌঁছানোর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায়, তিনি আর নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY